মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ থামছেনা

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধিঃ সাদা সোনা খ্যাত দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। আবাও মঙ্গলবার (২৪ ই ডিসেম্বর) সকাল ১১টার সমায়,দেবহাটা পারুলিয়া মৎস্য আড়তে খেজুরবাড়িয়া রবিউলের মাছের ঘরে অভিযান চালিয়ে, পুশ করা অবস্থা প্রায় ৪০ কেজি মাছ জব্দ করেন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও দেবহাটা থানা সাব ইন্সপেক্টর
এস আই তাজুল ইসলাম সহ কয়েক জন পুলিশ ফোস। পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, ওই ব্যাবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।পুশ করা প্রায় ৪০ কেজি মাছ জব্দ করে, উপজেলা পরিষদ এলাকায় বিনষ্ট করা হয়। এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার জামাতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা আকবার আলী সহ মিডিয়া কর্মীরা, এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন দেবহাটায় গত ১ মাসে যেমন,(১০ডিসেম্বর)মঙ্গলবার পারুলিয়া মৎস্য সেট থেকে ১২০ মাছ জব্দ করে।(১২ই ডিসেম্বর) বৃহস্পতিবার গাজিরহাট মৎস্য সেট থেকে ৫৯ কেজি মাছ জব্দ করে।পরিবহন থেকে (১৭ ই ডিসেম্বর) মঙ্গলবার ১৬৯ কেজি মাছ জব্দ করা হয়। এছাড়াও টিকেট,পারুলিয়া, গাজিরহাটে মোট ৫ টি অভিযান পরিচালনা করা হয়েছে তার পরেও কোনোভাবেই থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশ, তিনি আরও বলেন দেবহাটা মৎস্য সেড গুলাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন ব্যাবসায়ী কে জরিমানা করা হয়েছে। চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারনে বিদেশে আমাদের বদনাম হচ্ছে। আর সাতক্ষীরা হচ্ছে চিংড়ি উৎপদনের জন্য অন্যতম। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ