শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি,ভ্রাম্যমান আদালত অর্থ দণ্ড

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান। অভিযান পরিচালনা করা হয়েছে ৫ জানুয়ারী রবিবার সকালে রাজশাহী ঔষধ প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর বাজারে মেডিকেল মোড়ে অভিযান পরিচালনা করা হয় ঔষুধ ও কচমে‌টিম আইন ২০২৩ এর ৪০ (খ) গ ঘ লংঘন তথা নি‌ষিদ্ধ ঔষুধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ক্রিয় করায় ৫৪ ধারায় চারটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলার সহকারি কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট সুমন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম বাজারের মেডিকেল মোড়ে শেলী ফার্মেসী-৩০০০, বিসমিল্লাহ ফার্মেসি- ৩০০০ নিয়ন ফা‌র্মেসী- ৩০০০ প্রফেসর ফার্মেসী- ২০০০, চারটি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়। অভিযানের নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার ভূমি, ফার্মেসী চারটিতে ১১ হাজার টাকার অর্থদণ্ড দেন ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন।
তারা জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয় বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছে এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) সুমন চৌধুরী বলেন , দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থ দণ্ড করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ