শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা!

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
দুবাই ভ্রমণ করতে আগ্রহীদের জন্য সুখবর। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA) জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ জমা দেওয়ার পর ৩০ ও ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সর্বোচ্চ ৪৮ কার্যঘণ্টার মধ্যে ইস্যু করা হচ্ছে।
GDRFA-এর তথ্য অনুযায়ী, আবেদনকারীরা অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম অফিসের মাধ্যমে সহজ ও দ্রুত প্রক্রিয়ায় ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা।ভিসা আবেদনের জন্য একটি ব্যক্তিগত ছবি, বৈধ পাসপোর্টের কপি এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় সব নথি সঠিকভাবে জমা হওয়ার পর অল্প সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।GDRFA জানায়, এই উদ্যোগ দুবাইকে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে আরও শক্তিশালী করার অংশ। একই সঙ্গে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ভিসা আবেদন থেকে শুরু করে আগমন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।
অনুমোদিত পর্যটন অফিসগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা অনুমোদন মিলছে। এমনকি কিছু আবেদনকারী মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেও ভিসা পেয়েছেন বলে জানা গেছে।দ্রুত ও সহজ ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুবাইকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।বিভ্রান্তি এড়াতে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সুবিধা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য, যাদের ভিসা বর্তমান চালু আছে। বাংলাদেশিদের ভিসা চালু থাকলে তারাও এই সুবিধার আওতায় থাকতো।



ফেসবুকে আমরা
নোটিশ