গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) গাইবান্ধার ফুলছড়িতে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হয়েছে। “তোমার প্রতীক্ষায় বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে দিনটি উদযাপনের পর সারাদেশের মতো ফুলছড়ি উপজেলাতেও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা যুবদল নেতৃবৃন্দ। বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় ও আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের মনোনয়ন প্রত্যাশী মাহমুদুননবী টিটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও একই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নয়ন প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান,গাইবান্ধা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ প্রামান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সরকার, যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী।দিনব্যাপী এই কর্মসূচি উৎসবের আবহ তৈরি করে পুরো ফুলছড়ি উপজেলাজুড়ে। তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনটি এক মিলনমেলায় পরিণত হয়।