শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

তেরখাদা থানা পুলিশের অভিযানে মাদকসহ ৬জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, তেরখাদা,খুলনা : তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এস আই রবীন্দ্র নাথ পোদ্দার ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বলর্দ্ধনা এলাকায় অভিযান চালিয়ে বলর্দ্ধনা বাজারের সুমনের দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রবিউল শিকদার (২৭) কে গ্রেফতার করেন। সে বলর্দ্বনা গ্রামের জাফর শিকদারের পুত্র। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। এছাড়া অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজগড়া এলাকায় গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে আজগড়া তিমির টিকাদারের দোকানের মধ্যে হতে জুয়া খেলা অবস্থায় ৫জন জুয়াড়িকে আটক করেন। অফিসার ইনচার্জ মেহেদী হাসান জুয়া খেলা অবস্থায় ১০৪ পিচ তাস, ১হাজার ৪শত টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত একটি খাতা উদ্ধার করেন। এ ব্যাপারে পলাতক আসামীসহ ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ