মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

তেরখাদা উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার অভ্যন্তরে মধুপুর ইউনিয়নে অবৈধ ইট ভাটা ও কাঠ কয়লার চুল্লী বন্ধে অভিযান পরিচালনা করা হয়।হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে দিকে মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে স্থাপিত ১৩ টি কাঠ কয়লার চুল্লী উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী গুলো বিনষ্ট করা হয়। একই দিনে দুপুর ১২ টার সময় ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আঁখি শেখ ঃচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।এ দিনে তিনি অভিযান পরিচালনা করে ৬ টি ইটভাটার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন এবং চুল্লী গুলো বন্ধ করে দেন।অভিযান পরিচালনাকালে যৌথ বাহিনীর অফিসার ফোর্স, থানা ও জেলা পুলিশের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ