রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার বিদায় সংবর্ধনা

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা কে ২৯ নভেম্বর, বিকেল ৩ টার দিকে অফিসার্স ক্লাব মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংবর্ধিত অতিথি ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান( সাবেক), উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার। অনুষ্ঠানে এ ছাড়াও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা ছিলেন, একজন দক্ষ অভিভাবক। অত্যন্ত সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তিনি উপজেলার সকল কর্মকান্ড পরিচালনা করেছেন। সকল অফিসারের সাথে সমন্বয় রেখে তেরখাদাকে এগিয়ে নেয়ার জন্য দিবারাত পরিশ্রম করেছেন তিনি । শুধু তা-ই নয়, তিনি অতি অল্প দিনে তার কর্মযজ্ঞ দিয়ে তেরখাদার সকল শ্রেণি পেশার লোকদের মন জয় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার বদলিতে তেরখাদাবাসী পিছিয়ে গেলো আরও এক ধাপ। তিনি ছিলেন কর্মবীর, সাহসী একজন মানুষ। দীর্ঘদিন পরে হলেও তেরখাদাবাসী পেয়েছিলো জান্নাতুল আফরোজ স্বর্ণার মত একজন বিচক্ষণ উপজেলা নির্বাহী অফিসার। বদলী জনিত কারণে আজ তাকে সাময়িকভাবে হারাতে হচ্ছে। বক্তারা, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার সুখী, সমৃদ্ধি এবং সুস্থ জীবন কামনা করেন।



ফেসবুকে আমরা
নোটিশ