সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

তেরখাদা উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে তেরখাদা সদরের ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ও ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শারাফাৎ হোসেন দিপু। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান, ক্রীড়া শিক্ষক (অবঃ) মুন্সী এনামুল কবির, শিক্ষক মোঃ আজিজুর রহমান কদর৷, ক্রীড়া শিক্ষক মোঃ রবিউল ইসলাম। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ