রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী ও নবীন ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধিঃ ২২ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী ও নবীন ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, কলেজ গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সরদার আব্দুল মান্নান। কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক (অবঃ) কে এম আলী এহসান, কলেজ গভর্নিং বডির সদস্য যথাক্রমে এইচ এম রহমাতুল্লাহ ও মোঃ ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস ও প্রভাষক মোঃ আবু জাফর। পরে শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ