শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তেরখাদা প্রতিনিধিঃ ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র ্যালিটি তেরখাদা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে তেরখাদা সুপার মার্কেটের সামনের চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মৎস্যার্জীধী দলের আহবায়ক আব্দুল লতিফ মোলার সভাপতিত্বে এবং সদস্য সচিব বাসেল ফকিরের পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানলার উত্তরের সদস্য সচিব মোঃ বাকী বিল্লাহ। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মান্নান ও তেরখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি এস কে নাসির আহমেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী চৌধুরী, ডাঃ ফোরকান ফকির, মোঃ দাউদ শেখ, ইসমাইল ফকির, মোয় জাহিদ মোল্যা, মোঃ ইলিয়াছ মিনা, কালিপদ, মোঃ হোসাইন মোল্যা, মোঃ জামাল মোল্যা, মোঃ ওয়াজেদ মোল্যা, অলিয়ায় সিকদার, রাবু শেখ, মাহবুর মেলেকদার, বাবু বাঁড়ৈ।



ফেসবুকে আমরা
নোটিশ