মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

তেরখাদায় মাদকওঅস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরোখাদায় গত ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লা আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম-উল-হক এর নেতৃত্বে ১৬ জন সদস্য নিয়ে তেরোখাদার অর্জুনা বলর্দ্বনা মাটিয়ারকুল ব্রিজ সংলগ্ন একটি বাগান বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় আদমপুর গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লাকে আটক করেছেন।হাজ্জাত মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা, ১টি রামদা, ১টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ২ টি টর্চ লাইট, একটি ১ টি মোটরসাইকেল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর অপারেশনে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশ নেয়।
এর আগে ২২ অক্টোবর নৌবাহিনীর সদস্যরা হাজ্জাত মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তার ১৫৮ পিস ইয়াবা, ১ টি রাম দা,নগদ ৪০৭০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ তার স্ত্রী ডেইজী বেগম ও পুত্র মোঃ মেহেদী হাসান রাজুকে আটক করেন।



ফেসবুকে আমরা
নোটিশ