তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামী কাজী কামাল হোসেন(৪৫) ও মোঃ আল আমিন (৩৮) কে আটক করেন। অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে এছাড়াও জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামী এবং সি আর মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে আটক করেন। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক জুয়া এবং সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত আছে।