রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

তৃণমুল ক্রিকেটকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে বিসিবি’র কোচিং এডুকেশন প্রোগ্রাম শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:দেশের তৃণমূল ক্রিকেটকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং এডুকেশন প্রোগ্রামের ধারাবাহিক উদ্যোগ এবার পৌঁছেছে চট্টগ্রামে। সিলেট বিভাগে কার্যক্রম শুরুর পর শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী লেভেল-এ কোচিং কোর্সের উদ্বোধন করা হয়।বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজিত এই কোর্সে অংশ নিয়েছেন মোট ৩২ জন একাডেমি কোচ। আধুনিক কোচিং কৌশল, বয়সভিত্তিক ক্রিকেটারদের উন্নয়ন পরিকল্পনা, অনুশীলন ব্যবস্থাপনা এবং মাঠ পরিচালনার মতো বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন বিসিবির অভিজ্ঞ কোচরা।কোর্সের প্যানেলে রয়েছেন বিসিবির সিনিয়র কোচ ওয়াহিদল গণি, গোলাম ফারুক সুরু, ইমদাদ ইমদু ও নাসিরউদ্দিন সজীব। শারীরিক প্রশিক্ষক হিসেবে আছেন ট্রেনার সিজার।উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরি বলেন,
“দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভিত্তি হলো মানসম্পন্ন কোচ। বিসিবি চাইছে প্রতিটি বিভাগে দক্ষ কোচিং নেটওয়ার্ক তৈরি হোক।গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার কোচিং শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন,ক্রিকেট ছড়িয়ে দিতে শুধু খেলা জানলেই চলবে না; জানতে হবে, পড়তে হবে এবং শিখতে হবে। যারা এই কোর্সে অংশ নিচ্ছেন তারা তৃণমূল পর্যায়ে কাজ করেন। তাদের দক্ষতা বাড়লে দেশের ক্রিকেটই উপকৃত হবে।তৃণমূল থেকে ক্রিকেটার তৈরির লক্ষ্যেই বিসিবি দেশের প্রতিটি বিভাগে ধাপে ধাপে কোচিং এডুকেশন প্রোগ্রাম বিস্তারের পরিকল্পনা করছে বলে জানায় আয়োজক কমিটি।



ফেসবুকে আমরা
নোটিশ