বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাগরপুর প্রেসক্লাবের

সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কে নাগরপুর উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া ও তোফাজ্জল হোসেন তুহিন। এসময় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে তা দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা আরও বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা বৃদ্ধি পাচ্ছে, তা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।



ফেসবুকে আমরা
নোটিশ