শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা রুবেল ও ডাকাত দলের অন্যতম সদস্য শাকিল র‍্যাব-৮, বরিশাল এর আভিযানে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুবেল (৩১), পিতা-মোঃ তাহের হোসেন, মাতা-মোছাঃ ফজিলা বেগম, সাং-মহেশ্বরপট্টি, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে মোঃ শাকিল হোসেন (২১), পিতা- মোঃ শাহজাহান হাওলাদার, মাতা-নাছরিন আক্তার, সাং-চর পদ্মা, ইউপি-সফিপুর, থানা-মুলাদী, জেলা-বরিশালদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার এজাহারের বিবরণে জানা যায়, মামলার বাদী মোঃ আবু সুফিয়ান শাহিন(৪৫) একজন ঠিকাদার ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে গত ০৭ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বাদী ও কয়েকজন মিলে একটি পিকআপ গাড়ী, যার নম্বর – বরিশাল মেট্রো ন-১১-০৬৩৬, যোগে গরু ক্রয়ের জন্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাটে গিয়ে মোট ০৪ টি গরু ক্রয় করে ইং ০৭ জানুয়ারী ২০২৬ তারিখে বিকাল অনুমান ১৬:৩০ ঘটিকায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে ইং ০৮ জানুয়ারী ২০২৬ তারিখে রাত অনুমান ০০:১০ ঘটিকার সময় গৌরনদী থানাধীন ঢাকা- বরিশাল মহাসড়কের ফাঁকা রাস্তার উপর পৌঁছানো মাত্র পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা সাদা পিকআপ গাড়ী বাদীর গাড়ীকে চাপ দিয়ে অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে মারধর করে গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতদের গাড়ীতে তুলে নিয়ে হাত পাঁ বেধে নগদ অর্থ, মোবাইল এবং গরুসহ পিকআপ কেড়ে নিয়ে বাদীসহ সকলকে রাত অনুমান ০৫:০০ ঘটিকায় ফরিদপুর জেলার শংকরপাশা এলাকার হাইওয়ের ফাঁকা রাস্তার পাশে নামিয়ে দেয়। ডাকাতরা আনুমানিক সর্বমোট ১৪,৯৭,৪৯০/- (চৌদ্দ লক্ষ সাতানব্বই হাজার চারশত নব্বই) টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। অতঃপর, বাদী ও সঙ্গীয় ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে গৌরনদী থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট অভিযুক্তদ্বয়কে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অপরাধীদ্বয় অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ