শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গোপালগঞ্জ প্রতিনিধি:দুবাইয়ে লাভজনক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ইকবাল হোসেন। অভিযোগে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, সালিশ বৈঠকে টাকা ফেরতের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করা এবং পরবর্তীতে হুমকি-ধমকি দেওয়ার বিষয় তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।জেলা প্রশাসক বরাবর দাখিল করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামপাড়া এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে বিদেশে (দুবাই) লাভজনক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখান অভিযুক্ত আয়েশা আক্তার রুমা। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে ব্যাংক চেক, ব্যাংক লেনদেন ও নগদ অর্থের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৪০ লাখ টাকা গ্রহণ করা হলেও প্রতিশ্রুত ব্যবসায় তাকে অংশীদার করা হয়নি এবং বিনিয়োগকৃত অর্থও ফেরত দেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা ও দেনদরবারের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত পক্ষের স্বজনরা ভুক্তভোগীর পাওনা অর্থের একটি অংশ ২৮ লাখ টাকা পরিশোধের বিষয়টি স্বীকার করেন এবং দ্রুত অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগীর অভিযোগ, বারবার পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত পক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। এমনকি টাকা দাবি অব্যাহত রাখায় তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করা হয়েছে।
লিখিত আবেদনে জেলা প্রশাসকের কাছে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে কার্যকর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত, হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং ভুক্তভোগী ও তার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।অভিযোগের সঙ্গে গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগের অনুলিপি, ব্যাংক লেনদেনের তথ্য, চেকের কপি, সালিশ-সংক্রান্ত কাগজপত্র, সংবাদ সম্মেলনের তথ্য এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আয়েশা আক্তার রুমার বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।বিঃদ্রঃ এই প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো ভুক্তভোগীর লিখিত আবেদন ও অভিযোগপত্রের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ