মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ডিবির অভিযানে ইয়াবাসহ ১জন আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শ্রীমঙ্গল উপজেলা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ রতন পাল (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ধোপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় শমশেরগঞ্জ বাজারমুখী ধোপারহাট বাজারের বিসমিল্লাহ টেলিকমের সামনে থেকে রতন পালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে।এ ঘটনায় আটককৃত রতন পাল এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার যথাযথ ব্যবস্থা গ্রহণের পর পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ