শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাকিব (১৯),মোঃ ফারহান খান (১৮), সালমান আহম্মেদ (১৮), মোঃ জিহান আহম্মেদ (১৮) ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরণের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে ও বংশাল থানা এলাকায়ক ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের মধ্য থেকে সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকী ১০/১৫ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাকিব ও ফারহানের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মোঃ জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ