বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু : বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের শিক্ষা সহায়তা কর্মসূচি। শুক্রবার (১২ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen। জেলা স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী অভ্যর্থনার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইকো-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা
নোটিশ