শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইল হেদায়েত উল্ল্যাহ্ স্বেচ্ছাচারিতা

টাঙ্গাইল প্রতিনিধি:স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হল বাংলাদেশ সরকারের একটি সাংগঠনিক অধিদপ্তর।টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্ল্যাহ্ বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন ঠিকাদাররা। তাদের বক্তব্য, স্বৈর শাসক শেখ হাসিনার অাওয়ামী লীগের ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া, ঘুষ না দেয়া পর্যন্ত কোনো বিলে বা কাগজে স্বাক্ষর করেন না এই প্রকৌশলী।
ঠিকাদার অারও জানান, উন্নয়ন কাজের প্রাক্কলন প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, এডিপির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ, স্বেচ্ছাচারিতা, নথি স্বাক্ষরে দীর্ঘসূত্রিতা, হয়রানি, অসদাচরণ, ভূয়া বিল-ভাউচারের মাধ্যমের সরকারি অর্থ লুট করেছেন গত স্বৈর শাসকের অামলে। এছাড়াও বিভিন্ন স্কুলে টেন্ডারে অনিয়ম করে পছন্দের ঠিকাদারকে টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেন তিনি।তার অধিনস্ত প্রকৌশলীদেরকে তাঁর ইচ্ছে অনুযায়ী চালাতে বাধ্য করতেন তিনি। বিষয় গুলো বিগত বৎসর গুলোর কাজ একটু দৃষ্টপাত করলেই তদন্ত সহজতর হবে বলে জানান তাঁরা। এখনো গোপনে অনেক অাওয়ামী লীগের ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সখ্যতা রেখে, তাঁদেরকে কাজ পাইয়ে দেয়ার প্রচেষ্টায় রয়েছেন তিনি। উপজেলা এলজিইডির কার্যক্রম সমূহ সাধারণত, স্থানীয় সরকারের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন তৈরীর, সেতু-কালভার্ট, রাস্তা ইত্যাদি নির্মাণ সহ স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা উন্নীতকরণ। এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে অনুঘটক হিসেবে কাজ করতে পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণসহ, প্রযুক্তিগত উন্নয়ন পরিকল্পনা সাহায্যের জন্য বাংলাদেশ সরকার এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। ঠিকাদারদের সব অভিযোগ গুলো অস্বীকার করেন এ কে এম হেদায়েত উল্ল্যাহ্। তিনি বলেন, ঠিকাদারদের অভিযোগগুলো সঠিক নয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ