বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন

ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তাকবীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
দণ্ডাদেশের পর ওই রাতেই তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ