শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ঝালকাঠি নলছিটি থানার হত্যা মামলার ০১ জন অভিযুক্ত গ্রেফতার র‌্যাব-৮,

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৫ মে ২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন শংকরপাশা পুলের হাট ব্রীজ সংলগ্ন এলাকা হতে ঝালকাঠি জেলার নলছিটি থানার হত্যা মামলার অভিযুক্ত মোঃ রাজ্জাক হাওলাদার ফরহাদ (৪৫), পিতা-মৃত মোসলেম হাং, সাং-শংকরপাশা, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি’কে গ্রেফতার করে। ঘটনার বিবরনে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাজ্জাক হাওলাদার ফরহাদ (৪৫) সহ অন্যান্য অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে পরষ্পর যোগসাজসে গত ০৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় ভিকটিম ও তার ভাই মোটরসাইকেল যোগে নলছিটি থানাধীন পোলেরহাট বাজার থেকে বাড়িতে আসার সময় শংকরপাশা সাকিনস্থ জনৈক কবির মুন্সীর বাড়ির সামনে পৌছাঁলে বেআইনী জনতাবদ্ধে তাদের পথরোধ করে লোহার রড, শাবল, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম ও তার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের ডাক চিৎকারে ভিকটিমের মা ও স্ত্রী এগিয়ে আসলে তাদের পরনে থাকা চেইন, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে, গুরুতর আহত ভিকটিম’কে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। উল্লেখিত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৩, তারিখ ০৬/০৩/২০২৬খ্রিঃ।উক্ত হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ