শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

রোজিনা : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ–এ যাতায়াতের একমাত্র পাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি জমে যায় এবং কাদার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ্ব আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ছাত্রী প্রতিদিন কলেজে আসা-যাওয়া করেন। তবে কলেজে প্রবেশের একমাত্র সড়কটির করুণ অবস্থার কারণে তাঁদের নিয়মিত ভোগান্তির শিকার হতে হচ্ছে।একাধিক শিক্ষার্থী জানান, অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদাময় হয়ে পড়ে। ফলে হেঁটে চলাচল করা কঠিন হয়ে যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে কলেজে উপস্থিত হওয়া এবং নিরাপদে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগে থাকতে হয়। অনেক সময় পোশাক ও বইপত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটে।স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও নানা জটিলতার কারণে সড়কটির উন্নয়নকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে।কলেজ কর্তৃপক্ষও দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই কলেজে যাতায়াতের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের স্বার্থে সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।
এ বিষয়ে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ ছাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কলেজের একমাত্র সড়কটি দ্রুত মেরামত করা হোক।মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ