ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ঝালকাঠি আওয়ামী লীগের নেতা ও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আরিফুল হকের সহযোগী জেলা যুবলীগের নেতা শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। ঝালকাঠি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন— ঝালকাঠি আরিফুল হকের সহযোগী জেলা যুবলীগের নেতা শামীম হোসেন। শামীম শহরের বান্দাঘাট এলাকার সুলতান হোসেনের পুত্র।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌরসভাধীন জেলা আইনজীবী সমিতির পেছনের (গণপুর্তের সামনে) এলাকায় বিস্ফোরক মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব সুমন মন্ডল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।