সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ঝালকাঠিতে পৌরসভার ৭ খাল খনন শুরু

মোঃ উজ্জল রহমান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পৌরসভার মধ্যে এক সময় সাতটি খাল বিদ্যমান ছিল । যা দিয়ে শহরের ময়লা আবর্জনা দ্রæত নেমে যেত কোন রকম জলাবদ্ধতা ছিল না। কিন্তু আস্তে আস্তে এই খালগুলো সব এক সময় ভরাট হয়ে যায়। যার ফলে একটু বৃষ্টি হলেই শহরের সড়ক গুলোতে হাটু পানি জমে যায়। ভোগান্তিতে পরে পৌরবাসী।পৌরবাসীর ভোগান্তি লাঘবে সাত টি খাল খননের উদ্যোগ নিয়েছে ঝালকাঠি পৌরসভা। বুধবার বেলা সারে ১১ টায় ঝালকাঠির পৌরসভার সাতটি খাল খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠি পৌরসভার নিজস্ব অর্থায়নে এক কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে এই খাল খনন করা হবে। ঝালকাঠি জেলার স্থানীয় সংগঠন মানব কল্যাণ সোসাইটি ও ক্লিন রিভার এর স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।খনন করার উদ্যোগ নেওয়া খালগুলো হলো থানা রোড থেকে সুগন্ধা নদী (টিন পট্টি), কোর্ট রোড থেকে সুগন্ধা নদী, রুপনগর থেকে সুগন্ধা নদী হয়ে চাঁদকাঠি জেলেপাড়া , ফকির বাড়ির কালভার্ট হতে টাউন মসজিদ, উপজেলা পরিষদ থেকে টাউন মসজিদ, ঝালকাঠি ঈদগাহ থেকে সুগন্ধা নদী, গুরুধাম নদী থেকে মৎস্য খামারের পিছন পর্যন্ত।খাল খননের উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন,‘ শহরের জলাবদ্ধতা দুর করতে খান খননের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। খালগুলো সঠিক ভাবে খনন করা হলে পরিস্কার পরিচ্ছন একটি শহর পাবে ঝালকাঠিবাসী।



ফেসবুকে আমরা
নোটিশ