শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ঝালকাঠিতে জন্মাষ্টমী উদযাপিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পূজার্চনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। উৎসবকে কেন্দ্র করে আজ বেলা ১১ টায় হিন্দু কল্যাণ ট্রাস্ট ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওছার হোসেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আধ্যাপক ডা. অসীম কুমার সাহার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ের বন্যাদুর্গতদের পাশে সকল সনাতন ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান।ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শত শত সনাতন ধর্মাবলম্ভি নারী পুরুষ অংশগ্রহন করে।



ফেসবুকে আমরা
নোটিশ