বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

জেলা স্বেচ্ছাসেবক দল মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা প্রতিহত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মটরসাইকেল শোডাউন দিয়ে প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় বাতেন খাঁর মোড় থেকে বের হয়ে শান্তি মোড়, আরামবাগ হয়ে বিশ্বরোড, বিশ্বরোড হয়ে নিউমার্কেট হয়ে আবার বাতেন খাঁর মোড়ে শেষ হয়। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইননবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক অকিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক বদিউজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা সদস্যসচিব মেজর ডালিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এ সময় তারা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ