বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

জামতৈল রেলস্টেশনে ফুট ওভারব্রিজে আলো নেই, ঝুঁকি নিয়ে জনসাধারণের রেললাইন পারাপার

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ দিনের সূর্য অস্ত যাবার পর অন্ধকারে ঢাকা পরে ফুটওভারব্রিজ আলোর অভাবে রেললাইন দিয়ে পারাপার হচ্ছেন যাত্রী-পথচারী ,সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজ। দীর্ঘদিন ধরে ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে এটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়ছেন ট্রেনযাত্রী ও সাধারণ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ওভারব্রিজে পর্যাপ্ত আলো না থাকায় অনেকেই সেটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন, ফলে ফুট ওভারব্রিজ পারা পারকারী কেউ কেউ বাধ্য হয়ে ফুট ওভারব্রিজের পরিবর্তে সরাসরি রেললাইন পার হয়ে পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্বে যাতায়াত করছেন। রাতের অন্ধকারে রেললাইনের ওপর দিয়ে মানুষের চলাচল যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও শুধুমাত্র আলোর অভাবে মানুষ রেললাইনে নামলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। দ্রুত আলোর ব্যবস্থা চান স্থানীয়রা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। পাশাপাশি ওভারব্রিজের বৈদ্যুতিক সংযোগ ও আলোকব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনার দাবি জানান তারা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে নিরাপদ হবে যাত্রী ও সাধারণ মানুষের চলাচল। একই সঙ্গে কমবে রেললাইনে ঝুঁকিপূর্ণ পারাপারের প্রবণতা এবং দুর্ঘটনার আশঙ্কা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ