মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

জাতীয় কবিতা পরিষদের কমিটি গঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: দেশের কবিদের জাতীয় প্লাটফর্ম ‘জাতীয় কবিতা পরিষদ’ এর ভোলা জেলা নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় টেলিকনফারেন্সিং মাধ্যমে জাতীয় কবিতা পরিষদ এর ভোলার দুই বছর (২০২৪-২০২৬)মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কোরক মুক্তির যন্ত্রণা, বিষন্ন পাথর, হৃদয়ের জলছাপ ও আশার অরুণ আলো কাব্যগ্রন্থের জনক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল কে সভাপতি, নদীর বুকে জীবন জ্বলে, রত্নখচিত কুয়াশা ও আট বেহেশতের সুবাস কাব্যগ্রন্থের জনক প্রভাষক কবি রিপন শান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একুশ সদস্য বিশিষ্ট জাতীয় কবিতা পরিষদ ভোলার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সর্বসম্মতিক্রমে নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন – বাংলা একাডেমির আ-জীবন সদস্য, ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচয়িতা, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি কালাম ফয়েজী । সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- প্রভাষক কবি মোঃ মহিউদ্দিন মহিন। কবি মিলি বসাক, কবি ফিরোজ মাহমুদ ও কবি দিলরুবা জ্যেসমিন (সহসভাপতি), কবি আল মনির ও কবি গাজী তাহের লিটন (যুগ্ম সাধারণ সম্পাদক), কবি নীহার মোশাররফ (সাংগঠনিক সম্পাদক), কবি আমেনা ফাহিম (সাংস্কৃতিক সম্পাদক), কবি জেসমিন জাহিদ (তথ্য ও গবেষণা সম্পাদক), কবি সীমান্ত হেলাল (প্রচার ও প্রকাশনা সম্পাদক), কবি শহীদুল ইসলাম জামাল (অর্থ ও দপ্তর সম্পাদক), নির্বাহী সদস্য যথাক্রমে- কবি স্বপন ঘোষ, কবি হাওলাদার মাকসুদ, কবি মামুন সারওয়ার, কবি নেয়ামুল হক সোহাগ, কবি এম এ মান্নান, কবি ইমরান মাঝি, কবি বোরহান মাসুদ, কবি ফারজানা স্নিগ্ধা ও কবি ফারহানা পারভীন জুঁই ।ভোলার কবিদের সর্বসম্মতিক্রমে জাতীয় কবিতা পরিষদ ভোলার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কবি নাসির আহমেদ । উপদেষ্টা পরিষদের সদস্যগণ হচ্ছেন- কবি হাসান মাহমুদ, কবি শাহ মতিন টিপু, কবি মাসুদ হাসান, কবি ফয়সল নোই, কবি হেলাল সাঁজওয়াল এবং কবি জুননু রাইন ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ