মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

জলবায়ু পরিবর্তনে অভিবাসন ও সামাজিক সুরক্ষার মানববন্ধন

মাসুম বিল্লাহ কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার সুন্দরবনের উপকুলিও অঞ্চল কয়রায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ক্ষয়ক্ষতি, অভিবাসন ও সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে টেকসই সমাধানের দাবিতে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০.৩০মি: এ কারিতাসের ডিআরআর-সিসিএ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখে থানা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী এবং সাংবাদিকরা এ মানবন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও বন্যার কারণে উপকূলীয় মানুষ বছরের পর বছর জীবন জীবিকার মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। কৃষি, মৎস্য, পশুপালন ও বসতবাডির ব্যাপক ক্ষতিতে দারিদ্র্য আরও ঘনীভূত হচ্ছে। অথচ ক্ষতিগ্রস্থ মানুষের জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষা ও সহায়তা এখনো নিশ্চিত নয়।
বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় নীতিনির্ধারণ পর্যন্ত উপকূলবাসীর কণ্ঠস্বর প্রতিফলিত করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপকূলবাসীর পক্ষ থেকে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেকসই নিরাপদ পানি ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দ্রæত পুনর্বাসন ও জরুরী সহায়তা সম্প্রসারণের দাবি তুলে ধরা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ