শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

জনগণের আস্থার প্রতিক জসীম উদ্দীন খান: লড়বেন মেম্বার পদে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো:জসিম উদ্দিন খান।তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।যুবক ও তরুণদের কাছে তিনি একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রেখে শিক্ষা, খেলাধুলা এবং কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মো: জসিম উদ্দিন খান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।মো: জসিম উদ্দিন খান এক সাক্ষাৎকারে তিনি আগামী দিনে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ