উমর ফারুক মাহী,শ্রীপুর গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদলের সদস্য দের সমন্বয়ে, ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় । শনিবার ০১ লা ফেব্রুয়ারি সারা উপজেলা জুড়ে এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে ছাত্রদলের নেতাকর্মীরা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৃহীত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছে শ্রীপুর উপজেলা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রলীগের একটি বিজ্ঞাপ্তির মাধ্যমে ৯ দিনের কর্মসূচি জানায়।
তার বিপরীতে অবস্থান করে ০১ লা ফেব্রুয়ারিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তাদের চক্রান্ত অব্যাহত রয়েছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রলীগের নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তবর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে ফেব্রুয়ারি মাসে এ রকম কর্মসূচির মাধ্যমে তাদের ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে, যা পুরোপুরি এ সরকারের ব্যর্থতা দৃশ্যমান হয়েছে।আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না।গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ মিশু বলেন , ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনও অপচেষ্টা চালাচ্ছে তাদের ক্ষমতা ফিরে পেতে। এমন হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। শ্রীপুর উপজেলায় কোনো সন্ত্রাসী সংগঠনকে কোন প্রকার কার্যক্রম চালাতে দেওয়া হবে না।পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহা সড়কে শ্রীপুর উপজেলা শ্রমিকদল বিক্ষোভ মিছিল করে, মিছিলে উপস্থিত ছিলেন সোহেল সরকার সাবেক যুগ্ন সম্পাদক শ্রীপুর উপজেলা জাসদ ও সভাপতি পার্থী জৈনা বাজার আঞ্চলিক দল, মো: জলিল মিয়া সদস্য শ্রীপুর উপজেল শ্রমিক দল,বাদল সদস্য শ্রীপুর উপজেল শ্রমিক দল,ফারুক সদস্য শ্রীপুর উপজেল শ্রমিক দল,রুবেল সদস্য শ্রীপুর উপজেল শ্রমিক দল,নাজমুল, মামুন, তমিজ উদ্দীন সদস্য শ্রীপুর উপজেল শ্রমিক দল,সহ আরও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মিম সরকার বাপ্পি
যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল.
তানবীরা আহমেদ মিশু সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল ফরিদ আহমেদ রবিন
সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাত্রদল আলম সরদার সঙ্গঠনিক সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাত্রদল জুলফিকার হায়দার রিফাত কাও রাইদ ইউনিয়ন ছাত্রদল
মাহ্ফুজ সরকার সভাপতি তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল তারেক সিকদার
সভাপতি গোসিংগা ইউনিয়ন ছাত্রদল
নাহিদ হাসান সভাপতি প্রহলদপুর ইউনিয়ন ছাত্রদল।আল হাবিব গাজীপুর ইউনিয়ন ছাত্রদল প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।