মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ছাত্রনেতা লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর আগমনে সাজ সাজ রব

মফিজুল ইসলাম,তেরখাদা প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৩ জুন ২০২৫ নিজ জন্মভূমিতে পা রাখবেন সাবেক ছাত্রদল নেতা, তেরখাদা উপজেলার পূর্ব কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী জনাব আরিফ বিল্লাহ। তিনি ২১ জুন ঢাকায় অবতরণ করবেন। ব্যক্তিগত কাজ শেষে ২৩ জুন সকালে ঢাকা থেকে সড়ক পথে তেরখাদা উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। তেরখাদায় পদার্পণ করে তিনি সরাসরি স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সবুজ চত্ত্বরে আয়োজিত সাবেক ছাত্রদল নেতাদের ঐতিহাসিক মিলন মেলা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।
জনাব আরিফ বিল্লাহ তেরখাদায় থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তেরখাদা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
আরিফ বিল্লাহ খুলনা জেলার তেরখাদা উপজেলার পূর্ব কাটেংগা গ্রামের ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব আলী আহমেদ মোল্লা বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কৃতি ফুটবলার এবং বিশিষ্ট সমাজসেবক। দাদা মরহুম হাজী আব্দুল মজিদ মোল্লা এবং বড় দাদা মরহুম হাজী বেদন মোল্লা। তার পিতা এবং দাদার সুনাম সুখ্যাতি এবং ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। তার দাদারা তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন স্থানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার প্রতিষ্ঠা করে আজও স্মরণীয় বরণীয় হয়ে আছেন। আরিফ বিল্লাহর পিতা আলী আহমেদ মোল্লা একজন ক্রীড়া সংগঠক। কৃতি ফুটবলার হিসেবে উত্তর খুলনায় রয়েছে ব্যাপক পরিচিতি।
আরিফ বিল্লাহ নিজেও একজন দানবীর হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে প্রবাস জীবন কাটান। আরিফ বিল্লাহ লন্ডনে প্রবাসী জীবন কাটালেও দেশ ও দশের প্রতি তার রয়েছে অকৃত্রিম ভালোবাসা, মায়া মমতা এবং সীমাহীন দরদ। লন্ডনে থেকেও তিনি তার মেধা মনন কাজে লাগিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে তেরখাদা তথা বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন লোকদের পাশে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছেন সুষম সেবা। তিনি লন্ডনে বসবাস করলেও তার মন মেধা রয়েছে এই অবহেলিত জনপদের অবহেলিত জনগোষ্ঠীর হৃদয়ের মাঝে। তিনি দীর্ঘদিন ধরে তার আদর্শের সংগঠন বিএনপির নেতাকর্মীদের পাশে রয়েছেন। নেতা কর্মীদের সাথে তার রয়েছে সখ্যতা।
আরিফ বিল্লাহ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী শিক্ষার্থীদের বই খাতা কাগজ কলম ইত্যাদি সরবরাহ করে থাকেন। তিনি রোগী সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছেন নিরলস সেবা। তার কাছে ধনী-গরীব শিশু বৃদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই। হাত পাতলেই তিনি সাড়া জাগান। এদিকে আগামী ২৩ জুন জনাব আরিফ বিল্লাহ’ র তেরখাদায় আগমনের কথা শুনে তেরখাদার হাটবাজারে, মাঠে ময়দানে চলছে নানা জল্পনা কল্পনা এবং উৎসবের আমেজ। তাকে এক নজর দেখার জন্য আগে থেকেই এলকাবাসী উল্লাস করছে। তেরখাদা সদরের এই কৃতি সন্তান তেরখাদার মাটিতে পা রাখলেই উপজেলা সদর যেনো এক জনসমুদ্রে রূপান্তরিত হবে।
অনেকেই বলছেন, আরিফ বিল্লাহ কে ঘিরে উপজেলা সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তিল ধারণের থাই থাকবে না এই ঐতিহ্যবাহী স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মাঠ এবং মাঠের চারপাশ। দীর্ঘ ১৭ বছর পর তার মুখের কিছু কথা শোনার জন্য এবং তাকে দেখার প্রত্যাশায় অধীর আগ্রহে রয়েছেন তেরখাদাবাসী। আরিফ বিল্লাহর আগমন শুভ হোক এই প্রত্যাশা সকলের। আরিফ বিল্লাহ জানান, তিনি মানুষের সেবায় সদা নিয়োজিত আছেন। ভবিষ্যতেও তিনি জনসেবায় নিজেকে উৎসর্গ করবেন।



ফেসবুকে আমরা
নোটিশ