বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চোখ উপড়ে ফেলা,হাত-পায়ের রগ কেটে হত্যা চেষ্টার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনা লগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজকারী, চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। চুরি, ডাকাতি, মামলা সহ চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাবের অভিযান দেশব্যাপী সমাদৃত।এরই ধারাবাহিকতায় পদ্মা সেতু দক্ষিণ থানায় রুজুকৃত চোখ উপড়ে ফেলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা চেষ্টা মামলার পলাতক প্রধান আসামী সুমন শিকদার’কে মুন্সিগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার বিবরণঃ এজাহার সূত্রে জানা যায় যে, অত্র মামলার বাদী ইসমোতারা(৩৬), স্বামী-রমজান মোল্লা, সাং-দক্ষিণ বাইকশা,থানা-জাজিরা,জেলা-শরীয়তপুর গত ০৭-০৯-২০২৫ তারিখ অফিসার ইনচার্জ, পদ্মা সেতু দক্ষিণ থানা বরাবর এজাহারনামীয় ১০জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, আসামীদের সাথে বাদীর স্বামীর পূর্ব হতে টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ইং ০৬/০৯/২০১৫ তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকার সময় ১নং বিবাদী সুমন শিকদার পাওনা টাকা দিবে বলে বাদীর স্বামী রমজান মোল্লাকে ফোন করে সুমনের বাড়িতে ডেকে নেয়। একই তারিখ অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম সুমনের বাড়ী পৌঁছাইলে সকল বিবাদী একই উদ্দেশ্যে বেআইনী জনতাবদ্ধে বাদীর স্বামী রমজানকে খুন করার জন্য কৌশলে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন মোহর আলী শিকদার কান্দি সাকিনস্থ জনৈক আবুল শিকদারের বাড়ীর পিছনে বাঁশ বাগানের মধ্যে নিয়ে আক্রমন করে ভিকটিম রমজানের দুটি চোখ উপড়ে ফেলে, হাত-পায়ের রগ কেটে দেয় এবং এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করে। বাদীর এরূপ অভিযোগের ভিত্তিতে শরিয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানায় হত্যা চেষ্টা মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এ ঘটনার ছবি-ভিডিও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক নির্দেশনায় মাদারীপুর ক্যাম্প ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে । এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে
১৪-০৯-২০২৫ তারিখ ১৪:৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা হতে উক্ত ঘটনায় রুজুকৃত মামলার প্রধান আসামী সুমন শিকদার (২৫), পিতা-আলিমুদ্দিন শিকদার, সাং-মহর আলী শিকদার কান্দি, থানা-পদ্মা সেতু দক্ষিন, জেলা-শরীয়তপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা মূলে নারায়নগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ