মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চুকনগর বাজার বনিক সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, ভ্রাম্যমাণ প্রতিনিধি : কেশবপুরের সীমান্তবর্তী চুকনগরে ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। আবহামান কাল থেকে লালিত হয়ে আসছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা (লাঠি খেলা)। খেলাটি আজ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। হারনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বুধবার (৫ ফেব্রুয়ারী- ২৫) বেলা ২টা থেকে ৫ টা পর্যন্ত চুকনগর বাজার বনিক সমিতির উদ্যোগে স্থানীয় রয়েল স্পোর্টিং ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন, বনিক সমিতির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হাসান রুবায়েত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল কাফি সখা, ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান, হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন প্রমূখ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদ, আইয়ুব হোসেন, মাহাবুবুর রহমান, মোমিনুল ইসলাম, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, মোসলে আখতার লেলিন, সাইদুর রহমান, ওয়াহিদুজ্জামান মিলন, জামির হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ