বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বাঁধার মুখে বন্ধ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি ও রপ্তানিসহ সকল বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোন মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। গতকাল বিকেলে ভারতের কৈলা শহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়, এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্য কার্যক্রম।চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী জানান, গতকাল হঠাৎ করেই ভারতের দিকে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এবং তারা বিক্ষোভ করে তাদের পতাকা বেঁধে দেন। এতে করে বাংলাদেশ থেকে মালবাহি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসাথে ভারত থেকেও কোন মালামাল আসছে না।তিনি জানান, আমরা অপ্রস্তুত ছিলাম। গতকাল প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে অনেক মাছসহ কাঁচামাল পণ্য পাঠানো হতো কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছি। তবে আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।সিলেট কাস্টমস বিভাগের উপ-কমিশনার মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ প্রান্তে কোন সমস্যা না। ভারতের অংশের সমস্যাটা খোঁজ নিয়ে দেখতে হবে। চলমান দেশব্যাপী অসুবিধার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ