মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮।

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১১, সদর কোম্পানী এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ মে ২০২৬ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত লিটন (২৬), পিতা- শহিদুল ইসলাম, মাতা- হাসিনা বেগম, সাং-বদরপুর, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।ঘটনার বিবরনে জানা যায়, বাদী অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। গত ০৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ বাদী ও তার পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাদীসহ তার পরিবারের সকল সদস্যকে মারধর করে । ডাকাত দল বাদীর পরিবারের লোকজনকে অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে পালিয়ে যায়, যার আনুমানিক মূল্য ১৩,৭৩,০০০/- (তেরো লক্ষ তিয়াত্তর হাজার) টাকা। পরবর্তীতে বাদী পটুয়াখালী সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ডাকাতি ঘটনার পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সদর কোম্পানী এর সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ