বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা বোরহানউদ্দিন চাঞ্চল্যকর হত্যা মামলার দুই জন অভিযুক্ত র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ইত্তে গ্রামে কিশোর গ্যাং ইমামুল কতৃক কিশোরী অপহরণ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলামকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানি এবং র‌্যাব-০৮, সদর কোম্পানী এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরের কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৯ মে ২০২৬ ইং তারিখ খুলনা মহানগরের সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক অভিযুক্ত *১। মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৮),* পিতা: মোঃ আলমগীর হাওলাদার, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৮) গত ২৯ মে ২০২৬ তারিখ রাত ০২০০ হতে সকাল ০৮০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন তমিজদ্দিন সড়কস্থ দারুল আমান মহল্লায় অবস্থিত জনৈক শরিফুল ইসলামের আধা পাঁকা ভাড়া বাসায় শয়ন কক্ষে অভিযুক্তের শাশুড়ি ভিকটিম বেবী বেগম(৬০) ও তার স্ত্রীর ১ম পক্ষের দুই সন্তান শামীম বেপারী (১৪) এবং মুস্তাকিন বেপারী (০৪)’দের শ্বাসরোধ করে হত্যা করে। উল্লেখিত ঘটনায়, শিশু সন্তানের পিতা মোঃ মাসুম বেপারী (৪৫) বাদী হয়ে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্ণিত ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করে।র‍্যাব উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উল্লেখিত স্থান হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্ত রফিক হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ