রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঞ্চল্যকর ট্রলারের মাঝি হত্যার ঘটনায় দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির’কে গ্রেফতার করে র‌্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখ গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম সাজুরা এলাকা হতে অভিযান পরিচালনা করে মহিপুরে চাঞ্চল্যকর ট্রলারের মাঝি শহিদুল হত্যার ঘটনায় দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত মোঃ সোহেল ফকির (৩৪) পিতা মৃত আমজেদ আলী ফকির, মাতা কদবানু, সাং- সাজুরা, থানা মহিপুর জেলা পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, মামলার বাদী মোঃ রাসেল হাওলাদার (৪০) ভিকটিম মৃত শহিদুল ইসলাম এর ছোট ভাই। ভিকটিম ট্রলারের মাঝি হিসাবে জিবিকা নির্বাহ করতো। বিবাদীরা ভিকটিমের পরিচালনাধীন ট্রলারের জেলে জনৈক ইব্রাহিমের কাছে ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা পাবে মর্মে দাবী করে। উক্ত টাকার জন্য বাদীর ভাই ভিকটিম শহিদুল ইসলামকে বিবাদীগণ অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে। ভিকটিম শহিদুল ইসলাম উক্ত ঘটনার কথা স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ কয়েকজন স্বাক্ষীদের জানায়। বিবাদীগণ উক্ত বিষয় জানতে পেরে ভিকটিম শহিদুল ইসলামের উপর আরো ক্ষিপ্ত হয়। ঘটনার দিন ও সময় অর্থাৎ ইং ২৬/০৬/২০২৫ তারিখ ভিকটিম তার বাসস্থান বাজরা আবাসনে তার ঘরের সামনে কাজ করা অবস্থায় ১নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া বাদীর ভাই শহিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে সজোরে পরপর বারি দিতে থাকে। উক্ত বারি ভিকটিম শহিদুল ইসলাম মাথার ডান পাশে পড়ে প্রচুর রক্তক্ষরন হতে থাকে। অন্যান্য বিবাদীরা ভিকটিমকে এলোপাথারী ভাবে পিটাইতে থাকে। তখন বাদীর ডাক-চিৎকারে লোকজন আসলে ভিকটিমকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ শহিদুল ইসলামকে মৃত্যু ঘোষনা করেন। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য অভিযুক্ত সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ