প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০ মে ২০২৬ ইং তারিখ দুপুরে ঝালকাঠি জেলার সদর থানাধীন বিকোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার কালকিনী থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা এবং খুন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ সর্বমোট ১৮ টি মামলার দুর্ধর্ষ অভিযুক্ত মো: লিটন মাতুব্বর (৪৬), পিতা: শাহজাহান মাতুব্বর, সাং: আকনকান্দা, থানা: কাজিরহাট, জেলা: বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।এজাহারের বিবরণে জানা যায়, গত ০১ এপ্রিল ২০২৪ইং তারিখ দুপুর আনুমানিক ১৩০০ ঘটিকার সময় জনৈক মোঃ সবুজ খাঁ ও তার ভাই শরিফুল খাঁ মাদারীপুর জেলার কালকিনী থানাধীন কালাই সরদারের চর সাকিনস্থ জনৈক মোঃ সোবাহান খাঁ এর বাড়ির আম বাগানের উত্তর পার্শ্বে স্তুপ করা ঘাসের মধ্যে অজ্ঞাতনামা ০১ জন যুবক (ভিকটিম) এর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন কালকিনী থানা পুলিশকে খবর দেয়। কালকিনী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ও বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কালকিনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত অভিযুক্ত মো: লিটন মাতুব্বর (৪৬), পিতা- শাহজাহান মাতুব্বর, সাং-আকনকান্দা, থানা-কাজিরহাট, জেলা-বরিশাল এর উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে গ্রেফতারের জন্য অধিনায়ক র্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে, র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ বিভিন্ন অপরাধের ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।