বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে তিন লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার ও বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এবং মনাকষা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে ৫৩ ও ৫৯ বিজিবি। অভিযানে ৪৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, চোরাকারবারীর মাধ্যমে ভারত হতে বাংলাদেশে ফেনসিডিল আনার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির নায়েক সিগ. মো. নূরুল হোদার নেতৃত্বাধীন একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের সইমুদ্দির বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বস্তায় ভরে জড়ো করে রাখা ৩ লক্ষ ১৫ হাজার ২ শত টাকার ৩৯৪ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।এর আগে গত বুধবার সকাল ৮টায় একই উপজেলার মনাকষা ইউনিয়নের রাগববাটি গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় উপজেলার সাহাপাড়া এলাকার পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহারুল ইসলামকে (৩০) ৪০ হাজার টাকার ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।এদিকে আসামীসহ ফেনসিডিলসমূহ মামলা দায়েরের মাধ্যমে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ