রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন থেকে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের একটি ড্রেন থেকে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি ড্রেন থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি। আর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কারণ সকাল থেকেই বাইরে থাকায় এমন কোনো তথ্য নেই আমার কাছে।তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন জানান, সকালে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা পানি নামার একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে ককটেল সদৃশ বন্তু দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। পরে তারাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালো কসটেপ দিয়ে মোড়ানো ককটেলগুলো উদ্ধার করে। তবে একটি সংরক্ষিত এলাকায় কোথা থেকে পরিত্যক্ত ককটেলগুলো এলো তা অবশ্যই তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ