শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

চাঁপাইনবাবগঞ্জে সুজনের যাবজ্জীবন দিয়েছে আদালত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক। রবিবার (৯ ফেব্রæয়ারী) চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। নামের
দন্ডিত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিম আলীর ছেলে মো. নজরুল ইসলাম সুজন (৩৯)।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। এ সময় তার শোবার ঘর থেকে ১ হাজার ২ শত পিস নেশা জাতীয় মাদক বুপ্রেনরফিন ইঞ্জেকশন পাওয়া যায়। ফলে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সুজনকে আটক করে আইনশৃংখলা বাহিনীল কাছে হস্তান্তর করে তারা। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ওই দিনই একটি মাদক মামলা দায়ের করেন।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নজরুল ইসলাম সুজনকে একমাত্র আসামী অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে দীর্ঘ শুনানি শেষে এই দন্ডাদেশ দেন আদালত।



ফেসবুকে আমরা
নোটিশ