মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে রাসুল (সা:) কে অবমাননার প্রতিবাদে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ“রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন” শ্লোগাণে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুসলিমদের প্রাণ প্রিয় রাসুল হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটুক্তি ও তাকে বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচী পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের আগস্ট মাসে প্রিয় নবী রাসূল (সা:) এর নামে রামগিরি মহারাজ জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতাসহ বিশ^ মুসলিম। ফলে রামগিরির বিরুদ্ধে রাজ্য জুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। এদিকে রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ রানে। এমনকি তাতেও ক্ষান্ত না হয়ে এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। এর প্রতিবাদে রাজ্যে নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে। কিন্তু অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার করাতো দূরের কথা কোন প্রতিবাদ করেনি।
সমাবেশ বক্তারা মুসলিমদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এঁর বিরুদ্ধে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজজের করা কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে রামগিরি। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে। আর তাই মহানবীর অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারী দেয়া হয় সমাবেশ থেকে। অন্যথায় আগামীতে ভারতীয় দূতাবাস ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজ, নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ আলিম মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ