শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ জেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ সাটু হল অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি।
এ সময় মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সালেহ জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান উপদেষ্টা এ.কে.এম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি সমূহ তুলে ধরেন মো. আবু সালেহ।আলোচনা শেষে আগামী ৪ বছরের জন্য চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনকে মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং মাও. আবুজার গিফারীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া নতুন কমিটিতে মাও. মো. আব্দুল হাই কামাল সিদ্দিকীকে সিনিয়র সহ-সভাপতি, মাও. মো. আব্দুল খালেক, মাও. আব্দুর রউফ ও মো. আবু সালেহকে সহ-সভাপতি, মো. মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং মুহা. আব্দুল্লাহ আল মামুনকে হিসাব রক্ষক পদে দায়িত্ব দেয়া হয়।মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাও. আবুজার গিফারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল হাই কামাল সিদ্দিকী, শংকরবাটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিন্টেন্ডেন্ট, শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ