শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে মাদক উদ্ধার করলো র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৫।এ বিষয়ে শুক্রবার র‍্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় জেলার শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে দুলালের আম বাগানের ভেতর অভিযান পরিচালনা করে।এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা তাদের হেফাজতে থাকা মাদক ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৪৭ হাজার ১ শত টাকার ৩৫৩ বোতল আমদানী নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।এ ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।



ফেসবুকে আমরা
নোটিশ