বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ভারতীয় ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মধ্য বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার কওে ৫৯ বিজিবি। অভিযানে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করে বিজিবি। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র নায়েব সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বাধীন একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় একটি ট্রাক (ডবিøউবি ৬৫ এ ১৫০৩) তল্লাশী করে। এ সময় ৫২টন পাথর বোঝাই ট্রাকের ড্রাইভারের কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২৬ হাজার ৭ শত টাকা মূল্যের ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।অধিনায়ক আরো জানান, পাথর রপ্তানীকারক ভারতীয় প্রতিষ্ঠান শ্রাবন্তী ট্রেডার্স, বাংলাদেশের আমদানীকারক প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট ছিলেন নূর আমিনের গালফ জোহরা।পরে পাথর সহ জব্দকৃত ট্রাক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।



ফেসবুকে আমরা
নোটিশ