মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ধর্মাবলম্বীদের সাথে ৫৯ বিজিবির মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃআসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী দূর্গাপূজা মন্ডপে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় অধিনায়ক চাঁপাইনবাবগঞ্জকে অসাম্প্রদায়িক এলাকা উল্লেখ করে বলেন, এই জেলার সীমান্তবর্তী এলাকা সমূহে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীরা পাশাপাশি বসবাস করেন। একে অপরের সুখ দু:খ ভাগাভাগি করে জীবন যাপন করেন। একের উৎসবে অন্যেরা শামিল হয়ে আনন্দ উদযাপন করেন। সাম্প্রদায়িকতার বীজ এই জেলায় নেই। সুতরাং এখানে নিজেদের মধ্যে ঝামেলা হবার কোন সুযোগ নেই।এদিকে পূজা চলাকালীন বিজিবির পক্ষ হতে সকল ধরনের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়ে উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই বিজিবি’র টহল দল শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ৮ কি.মি. এর মধ্যে অবস্থিত পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে রেকি করার কার্যক্রম শেষ করেছে। যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন অনাড়ম্বর পরিবেশে নির্বিঘেœ পূজা উদযাপন করতে পারেন।
এছাড়াও সনাতন ধর্মালম্বীদের পূজা উৎসব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার আহŸান জানিয়ে তিনি বলেন, এত কিছুর পরেও যদি পূজা চলাকালীন সময়ে বা পূজা শুরুর পূর্বে কোন দুষ্কৃতিকারী বা অপশক্তি দ্বারা পূজা মন্ডপে হামলা বা ভাংচুর হবার সম্ভাবনা মনে হয় তবে সাথে সাথে বিজিবির টহল কমান্ডারকে সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতির মাধ্যমে অবগত করবেন। বিজিবি টহল দল যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা নেবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা এবং বালিয়াদিঘী দূর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বালিয়াদিঘি দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন অধিনায়ক গোলাম কিবরিয়া।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ