শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। সে হিসাবে প্রতিষ্ঠান দুইটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত ফলাফলে পাওয়া গেছে।শতভাগ অকৃতকার্য শিষক্ষা প্রতিষ্ঠান দুইটি হচ্ছে সদর উপজেলার সফিউর রহমান আইডিয়াল কলেজ এবং চকঝগড় হাইস্কুল অ্যান্ড কলেজ।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সফিউর রহমান আইডিয়াল কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় দুইটি বিভাগ থেকে অংশ নিয়েছিলেন মোট ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেন ১ জন এবং মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেন ১১ জন। ফলাফলে তাদের কেউই পাস করতে পারেননি। অপরদিকে একই উপজেলার চকঝগড়– হাইস্কুল অ্যান্ড কলেজে কেবলমাত্র মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়া একমাত্র শিক্ষার্থীও হয়েছেন অকৃতকার্য।
এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর আলিম মাদ্রাসা থেকে সাধারণ বিভাগে পরীক্ষায় অংশ নেয়া ১২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন পাস করলেও বাকি ৯ জনই ফেল করেছেন। এছাড়া ২০০৫ সালে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় স্থাপিত ভোলাহাট কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ১ জন পাশ করলেও ফেল করেছেন ২ জন। যেখানে প্রতিষ্ঠানটিতে রয়েছেন ১৭ জন শিক্ষক। এছাড়াও জেলার নাচোল উপজেলার ঝলঝলিয়া ইসলামি সমাজ কল্যাণ আলিম মাদ্রাসার সাধারণ বিভাগ থেকে আলিম পরীক্ষায় অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫ জন। বাকিরা অকৃতকার্যের খাতায় নাম লিখিয়েছেন।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা রেজাল্ট খারাপ করেছেন। খোঁজ নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্যার মাধ্যমে তাদের পাঠদানের সুযোগ করে দেয়ার চেষ্টা করা হবে। যাতে কেউ ঝরে না পরে। তাদেরও ভালো ফলাফল করার সুযোগ দেয়া হবে।



ফেসবুকে আমরা
নোটিশ