বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হক-এর তত্ত্বাবধানে ডিবির একটি দল গত সোমবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে। ডিবির এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের বাগচর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মমিন মোড় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় মো. শরীফুল ইসলাম বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত শরীফুল ইসলাম বাবু সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ